ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী করোনাক্রান্ত

ads

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


তিনি বলেন, লিয়াকত আলী লাকী সোমবার (১৬ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  ওইদিনই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনাভাইরাস টেস্ট করাতে গিয়ে ফলাফল পজিটিভ আসে।


লিয়াকত আলী লাকীর পারিবারিক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার তেমন উপসর্গ নেই। পরীক্ষার ফল পাওয়ার পর তিনি আইসোলেশনে আছেন।


এদিকে ২০১১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী লাকী। গত এপ্রিলে এই পদে পঞ্চম দফায় নিয়োগ পান তিনি। 


বাংলাদেশের নাট্যকর্মীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিশুদের সংগঠন পিপলস থিয়েটারের সভাপতি তিনি। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক পান লিয়াকত আলী লাকী।

ads
ads
ads

Our Facebook Page